নির্বাচনে ছেলের পক্ষে কাজ করায় আ.লীগ নেতা বহিষ্কার

ময়মনসিংহ প্রতিনিধি 
০১ নভেম্বর ২০২১, ২১:৫৭আপডেট : ০১ নভেম্বর ২০২১, ২১:৫৭

ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ না করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নেত্রকোনা সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এস এম বজলুল কাদের শাহজাহানকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

নির্বাচনে নৌকার পক্ষে কাজ না করায় এর আগে তাকে কারণ দর্শানের নোটিশ দেওয়া হয়। বজলুল কাদের শাহজাহান সোমবার (১ নভেম্বর) বলেন, ‘শারীরিক অবস্থা ভালো না। কোমর ও পায়ে ব্যথা থাকায় চলাফেরায় সমস্যার কারণে দলীয় নির্বাচনি কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবো না জানিয়ে কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছি। বহিষ্কার করলে তো আমাকে নোটিশ দিয়ে জানাতে হবে, আমি কোনও নোটিশ পাইনি।’

নাম না প্রকাশের শর্তে জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের একাধিক নেতাকর্মী জানান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতির ছেলে ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুর কাদের সুজা স্বতন্ত্র প্রার্থী হিসেবে লক্ষ্মীগঞ্জ ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। উপজেলা সভাপতি বজলুল কাদের শাহজাহান আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. আজাহারুল হক তুহিনের নির্বাচনি কর্মকাণ্ডে অংশগ্রহণ না করে ছেলের প্রচার-প্রচারণা ও পরিচালনার কাজে অংশ নেওয়ায় জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের অধিকাংশ নেতাকর্মী অসন্তোষ প্রকাশ করেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খসরু স্বাক্ষরিত আদেশ থেকে জানা গেছে, গত ২৯ অক্টোবর জেলা আওয়ামী লীগের জরুরি সভায় বজলুল কাদের শাহজাহানের বিরুদ্ধে আনা অভিযোগ ও পাঠানো চিঠি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে দলীয় নৌকা প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ না নিয়ে বিএনপি নেতা ও নিজের ছেলের পক্ষে কাজ করার প্রমাণ মিলেছে। তার পক্ষ থেকে পাঠানো কারণ দর্শানোর জবাব গ্রহণযোগ্য হয়নি। সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশ আওয়ামী লীগ সদর উপজেলা শাখার সভাপতি ও সদস্য পদ থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে চিঠি পাঠানো হয়েছে। 

এ বিষয়ে জেলা আওয়ামী লীগে সভাপতি মতিউর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, সভাপতির পদ থেকে এস এম বজলুল কাদের শাহজাহানকে বরখাস্ত করা হয়েছে কি-না এ বিষয়ে তিনি কিছুই জানেন না।

/এফআর/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি