ময়মনসিংহ পাসপোর্ট অফিসে গণবদলি

ময়মনসিংহ প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২১, ১৩:২৬আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৩:৩১

ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট অফিসে একসঙ্গে সাত জন কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হয়েছে। বুধবার (৩ নভেম্বর) ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শিহাব উদ্দিন খান স্বাক্ষরিত এক আদেশে তাদের বদলি করা হয়।

পাসপোর্ট অফিসের সুপারিনটেনডেন্ট বায়েজিদ রহমানকে ঢাকার প্রধান কার্যালয়ে, অফিস সহকারী শিপন হোসেনকে বগুড়া আঞ্চলিক পাসপোর্ট অফিস, অফিস সহকারী সবুজ বিশ্বাসকে খাগড়াছড়ি, কন্ট্রোল অপারেটর কামাল হোসেনকে ভোলা, সহকারী হিসাব রক্ষক মোহাম্মদ ফজলুল করিমকে নড়াইল, অফিস সহকারি আনিসুর রহমানকে কুড়িগ্রাম ও অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক মোহাম্মদ নাজমুল হোসেনকে ঝালকাঠি পাসপোর্ট অফিসে বদলি করা হয়েছে। তাদেরকে দ্রুত বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র নিয়ে নতুন কর্মস্থলে যোগদানের আদেশ দিয়েছে অধিদফতর।

সুপারিনটেনডেন্ট বায়েজিদ রহমান বাংলা ট্রিবিউনকে জানান, ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নানা অনিয়মের তদন্ত করে আসছিলেন। এর প্রেক্ষিতেই সাতজনকে বদলি করা হয়েছে। তবে কোনও দুর্নীতি ও অনিয়মের সঙ্গে তিনি জড়িত নন বলে দাবি করেন।

অফিসের উপ-পরিচালক হাফিজুর রহমান জানান, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের পাঠানো একটি বদলির আদেশ পেয়েছেন। দ্রুতই বদলি হওয়া কর্মকর্তা-কর্মচারীদের ছাড়পত্র দেওয়া হবে। 

তবে কী কারণে তাদেরকে বদলি করা হয়েছে এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান হাফিজুর রহমান।

/এসএইচ/
সম্পর্কিত
পাকিস্তান কী অবশেষে ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে  
মার্কিন পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি
৬৯ হাজার রোহিঙ্গার পাসপোর্ট ইস্যুতে বাংলাদেশ-সৌদি আলোচনা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম