ধর্মঘটে ভালো নেই পরিবহন শ্রমিকরা

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
০৭ নভেম্বর ২০২১, ১২:৫৩আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১২:৫৩

ডিজেলের দাম বাড়ানোর প্রতিবাদে সারাদেশের মতো ময়মনসিংহেও তৃতীয় দিনের মতো চলছে পরিবহন ধর্মঘট। ধর্মঘটের কারণে ময়মনসিংহ থেকে ঢাকাসহ সারা দেশের উদ্দেশ্যে কোনও দূরপাল্লার যান ছেড়ে যায়নি। এ অবস্থায় কাজ না থাকায় বিপাকে পড়েছেন পরিবহন শ্রমিকরা। 

এনা পরিবহনের সুপারভাইজার রনি মিয়া স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে থাকেন ময়মনসিংহ মহানগরীর নয়াপাড়ার ভাড়া বাসায়। এনা পরিবহন থেকে পাওয়া আয় দিয়েই চলে তার বাসা ভাড়াসহ সংসারের খরচ। তিন দিন ধরে ধর্মঘটের কারণে এনা পরিবহন বন্ধ। এ অবস্থায় আয়-রোজগার বন্ধ হয়ে গেছে। হাতে জমানো টাকা তিন দিনে শেষ হয়ে গেছে। এখন কীভাবে সংসার চলবে, এই নিয়েই যত চিন্তা রনির। 

তিনি বলেন, প্রতিদিনের আয়-রোজগার দিয়ে সংসার এবং দুই ছেলে-মেয়ের লেখাপড়ার খরচ চলছে। কাজ না থাকায় গত তিন দিনের কোনও আয়-রোজগার হয় নাই। হাতে যা টাকা ছিল সব খরচ হয়ে গেছে। এখন যদি বাস চলাচল শুরু না হয়, তাহলে ধার করা ছাড়া আর কোনও উপায় থাকবে না।

ধর্মঘটে ভালো নেই পরিবহন শ্রমিকরা সৌখিন পরিবহনের চালকের সহকারী বাচ্চু মিয়া বলেন, আমরা শ্রমিকরা দিন আনি দিন খাই মানুষ। আমরা কেউ তেমন একটা টাকা জমাতে পারি না। হঠাৎ করে বাস বন্ধ হয়ে যাওয়ায় একেবারে বেকার হয়ে পড়েছি। ক্ষোভ প্রকাশ করে বাচ্চু মিয়া আরও বলেন, মালিকরা বাস বন্ধ করে ঘরে বসে আছে। পরিবহন নেতারাও শ্রমিকদের কোনও খোঁজ খবর নিচ্ছেন না। কতদিন ধর্মঘট থাকবে আর আমাদের কীভাবে সংসার চলবে, এই নিয়ে শ্রমিকরা দিশেহারা।

ময়মনসিংহ পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক ইখতিয়ার আহমেদ রনি বলেন, জেলায় প্রায় ২৫ হাজার পরিবহন শ্রমিক রয়েছে। এর মধ্যে কার্ডধারী শ্রমিকের সংখ্যা ১৫ হাজার। শ্রমিকরা কাজ করলে মজুরি পায়, কাজ না করলে কোনও মজুরি নাই। ধর্মঘটের কারণে শ্রমিকরা খুব কষ্টে আছে। এ বিষয়ে মালিকদের কাছে বারবার কথা বলেও কোনও কাজ হয়নি বলে জানান তিনি।

এদিকে জেলা মোটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন বাংলা ট্রিবিউনকে জানান, শ্রমিকরা দিন আনে দিন খায়। যা আয় করে তাই তারা খরচ করে ফেলে। ভবিষ্যতের জন্য তেমন একটা জমাতে পারে না। শ্রমিক এবং সাধারণ মানুষের দুর্ভোগের কথা মাথায় রেখে দ্রুতই সমস্যার সমাধানে চেষ্টা চলছে বলে জানান তিনি।

 


 

/টিটি/
সম্পর্কিত
ধর্মঘট প্রত্যাহার, বাস চলছে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে
নওগাঁ থেকে সব রুটের বাস চলাচল বন্ধ
দুদিন পর হবিগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার, মঙ্গলবার থেকে চলবে বাস
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম