নেত্রকোনায় বাবা-সন্তানের ঝুলন্ত লাশ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২১, ১১:৫৪আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১২:১৭

নেত্রকোনা শহরের নাগরা এলাকায় বাবা আব্দুল কাইয়ুম (৩৫) ও শিশু সন্তান শাকিলের (২) লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল ৬টার দিকে ভাড়া বাসা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফখরুজ্জামান জুয়েল। 

তিনি বলেন, আব্দুল কাইয়ুম নেত্রকোনার ওষুধ প্রশাসন অধিদফতরের কর্মচারী ছিলেন। তিনি ও তার শিশু সন্তান শাকিলের লাশ ভাড়া বাসায় ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে স্ত্রী সালমা আক্তার আশপাশের লোকজনকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের লাশ উদ্ধার করে। 

ময়নাতদন্তের জন্য বাবা ও ছেলের লাশ নেত্রকোনা হাসপাতালে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশু সন্তানকে হত্যার পরে নিজেও আত্মহত্যা করেন আব্দুল কাইয়ুম। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান তিনি। 

কাইয়ুমের স্ত্রী সালমা আক্তার বলেন, রাতে স্বামী-সন্তানকে নিয়ে ঘুমাতে যাই। ফজরের আজান দেওয়ার পর উঠে দেখি স্বামী ও দুই বছরের শিশু শাকিলের দেহ ফ্যানের সঙ্গে ঝুলছে। পারিবারিক কোনও কলহ ছিল না বলে দাবি করেন সালমা।

আব্দুল কাইয়ুম কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার আক্কাস সর্দারের ছেলে। তিনি সে গত সাত বছর ধরে নেত্রকোনায় ওষুধ প্রশাসন অধিদফতরে কর্মরত ছিলেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী