ময়মনসিংহ মেডিক্যালে লাশের জন্য টাকা নেওয়া কর্মকর্তা বদলি

ময়মনসিংহ প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২১, ১১:০৩আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১১:১২

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে মারা যাওয়া রোগীদের প্রতি লাশের জন্য ঘুষ বাবদ ৩০০ টাকা করে নেওয়ার ঘটনায় কর্মকর্তা ফরিদুল হককে বদলি করা হয়েছে। চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির রিপোর্টের সুপারিশে মঙ্গলবার (২৩ নভেম্বর) ফরিদুল হককে অন্যত্র বদলির আদেশ দেওয়া হয়। 

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শামিউল ইসলামের স্বাক্ষরিত পাঠানো পত্রে (স্মারক-৬৮/২০১০/৫৪২৩(৮) তিন দিনের মধ্যে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে যোগদানের আদেশ দেওয়া হয়। তিন দিনের মধ্যে যোগদান না করলে চতুর্থ দিন থেকে অব্যাহতি পাইয়াছেন মর্মে গণ্য হবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়। বদলির আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. ওয়ায়েজ উদ্দীন ফরাজী। তিনি বলেন, স্বাস্থ্য অধিদফতরের বদলির আদেশ কার্যক্রর করতে দ্রুত তাকে ছাড়পত্র দেওয়া হবে।

উল্লেখ্য, করোনা ইউনিটে মারা যাওয়া লাশ বহনের জন্য কর্মীদের ১০০০ টাকা করে দেওয়ার কথা থাকলেও প্রশাসনিক কর্মকর্তা ফরিদুল হক প্রতিলাশের জন্য ৩০০ টাকা করে রেখে দিতেন। এ ঘটনায় মর্মে লাশবহনকারী সাত কর্মী তার বিরুদ্ধে হাসপাতাল পরিচালক বরাবর প্রতিকার চেয়ে আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে গঠিত কমিটি তদন্ত শেষে প্রমাণ পাওয়ায় ফরিদুল হককে অন্যত্র বদলির সুপারিশ করে গত ৪ সেপ্টেম্বর রিপোর্ট জমা দেয়। তদন্ত রিপোর্ট পাওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ ফরিদুল হককে অন্যত্র বদলি করতে স্বাস্থ্য অধিদফতরে চিঠি দেয়। 

এদিকে প্রশাসনিক কর্মকর্তা ফরিদুল হকের বদলির আদেশ আসার খবরে খুশি হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা। তবে এ বিষয়ে ফরিদুল হকের প্রতিক্রিয়া জানতে তার মোবাইলফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি কল কেটে দেন।

/টিটি/
সম্পর্কিত
হাম উপসর্গ: ময়মনসিংহ মেডিক্যালে আরেক শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ১০৭
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরেক শিশুর মৃত্যু
হাম উপসর্গে নবজাতক ও ৪ মাসের শিশুর মৃত্যু
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক