‘রেড অ্যালার্ট’ জারি করেও সরকার পতন ঠেকাতে পারবে না: প্রিন্স

জামালপুর প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২১, ১৮:৩৫আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৮:৩৫

খালেদা জিয়ার সুচিকিৎসার পথে সরকারকে অহেতুক কোনও প্রতিবন্ধকতা সৃষ্টি না করার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স।

তিনি বলেছেন, ‘সরকারের প্রতিবন্ধকতার জন্য খালেদা জিয়ার জীবনের ওপর যদি কোনও হুমকি আসে, তার জীবন যদি বিপন্ন হয়, তবে রেড অ্যালার্ট জারি করেও সরকার তাদের পতন ঠেকাতে পারবে না। জনগণ জেগে উঠেছে। সব রাজনৈতিক ও সামাজিক শক্তি খালেদা জিয়ার পাশে এসে দাঁড়িয়েছে।’

বুধবার (২৪ নভেম্বর) সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে জামালপুর জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে স্মারকলিপি দেওয়ার পর এ কথা বলেন তিনি।

বিএনপি নেতা প্রিন্স বলেন, ‘সরকারকে সতর্ক করতে চাই, বিপদ এড়ানোর জন্য বেগম খালেদা জিয়াকে এখনই মুক্তি দেওয়া হোক। আজই তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হোক।’

জেলা প্রশাসক মুর্শেদা জামানের কাছে বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে স্মারকলিপি দেয় বিএনপি। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনসহ বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের