ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, কৃষক লীগ নেতা গ্রেফতার

জামালপুর প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২১, ০৯:৫৮আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১০:০৪

জামালপুরে ধর্ষণের শিকার এক তরুণীর সন্তান প্রসবের পর কৃষকলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সন্তান প্রসব করেন ওই তরুণী (১৮)। এ ঘটনায় ওইদিন রাতে বকশীগঞ্জ থানা পুলিশ মেরুরচর এলাকা থেকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দেলোয়ার হোসেন দুলুকে (৫০) আটক করে। দুলু সাধুরপাড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ও আচ্চাকান্দি গ্রামের জহরুল হকের ছেলে।

নির্যাতনের শিকার তরুণীর স্বজনরা জানান, পারিবারিক সম্পর্ক থাকায় ওই তরুণীর বাড়িতে দুলুর যাতায়াত ছিল। এ সুযোগে বিয়ের কথা দিয়ে সম্পর্ক গড়ে তোলে দুলু। এক পর্যায়ে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। দুলু একাধিকবার হাসপাতালে নিয়ে গর্ভপাত করানোর চেষ্টাও করেন। তবে লোকলজ্জার ভয়ে বাড়ি থেকে বের হয়নি ওই তরুণী। মঙ্গলবার অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কন্যা সন্তান প্রসব করেন তিনি।

কন্যা সন্তান জন্ম দেওয়ার ঘটনা প্রকাশ হলে থানা পুলিশের দ্বারস্থ হন ভিকটিমের পরিবার। এ ঘটনায় বকশীগঞ্জ থানায় ওই রাতেই ভিকটিমের মা বাদী হয়ে কৃষকলীগ নেতা দুলুকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধর্ষণ মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মেরুরচর এলাকা থেকে দুলুকে গ্রেফতার করে।

বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট বলেন, গ্রেফতার হওয়া দেলোয়ার হোসেন দুলুকে বুধবার জামালপুর বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী