দুই পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৭

ময়মনসিংহ প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২১, ১৪:০৩আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ১৪:০৩

ময়মনসিংহের ত্রিশালে তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে সাত জনের মধ্যে জুলহাস (৫০), আনোয়ার হোসেন (২৫) ও জোসনা (৪০) নামে তিন জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

স্থানীয় বাসিন্দা কামরুল হাসান জানান, সাখুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে রবিবার (২৮নভেম্বর) ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে আব্দুল মজিদ ও আবু সাঈদ পরাজিত হন। সিদ্দিকুর রহমান জয়লাভ করেন। আব্দুল মজিদ ও আবু সাঈদ দুই প্রার্থীই একই গ্রামের এবং পাশাপাশি বাড়ির বাসিন্দা। তাদের মধ্যে আগে থেকেই দ্বন্দ্ব চলে আসছিল। দ্বন্দ্বের জেরে নির্বাচনে হেরে গিয়ে মজিদের নেতৃত্বে তার সমর্থকরা সকালে আবু সাইদের বাড়ির পাশের দোকানের সামনে এসে তাদের ওপর হামলা চালান। 

হামলায় বেশ কয়েকজন আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি। 

ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন বলেন, নির্বাচন পরবর্তী দুই পরাজিত মেম্বারপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। হামলা ও সংঘর্ষে সাত জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ-অগ্নিসংযোগ
যশোরে নির্বাচন পরবর্তী শতাধিক হামলা-সহিংসতা, আহত দেড় শতাধিক
নির্বাচন পরবর্তী সংঘাত-সংঘর্ষ ঠেকাতে কঠোর আইনশৃঙ্খলা বাহিনী
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের