৮ মাসের অন্তঃসত্ত্বার ঝুলন্ত লাশ উদ্ধার

জামালপুর  প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২২, ১৯:০৪আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৯:০৪

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সুমি (২৪) নামে আট মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩ জানুয়ারি) দুপুরে মাদারগঞ্জ পৌরসভার ফটিয়ামারী এলাকার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সুমি উপজেলার গুনারিতলা ইউনিয়নের আমরিতলা গ্রামের মোঘল শনির পালিত মেয়ে ও ফটিয়ামারী এলাকার র্নিমাণশ্রমিক সুজনের স্ত্রী। সুমির তিন বছর বয়সী একটি শিশু ছেলে রয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, পারিবারিক কলহের জেরে সোমবার বেলা ১১টার দিকে সুমি পরিবারের সদস্যদের অগোচরে বসতঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। শাশুড়ি মাজেদা বেগম সুমিকে ঘরের আড়ার সঙ্গে ঝুলে থাকতে দেখতে পান। পরে শাশুড়ির চিৎকারে স্থানীয়রা এসে ঝুলন্ত সুমিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই গৃহবধূ আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

মাদারগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মদ মাহবুবুল হক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম