ময়মনসিংহের ১৫ ইউপিতে নৌকা ৮, স্বতন্ত্র ৭

ময়মনসিংহ প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২২, ১৬:৪৩আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১৬:৪৩

পঞ্চম ধাপে ময়মনসিংহের গফরগাঁও ও নান্দাইলের ২৬ ইউনিয়নের ভোট সম্পন্ন হয়েছে। এর মধ্যে গফরগাঁওয়ের ১৫ ইউনিয়নের ১১টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থীরা। বাকি চার ইউনিয়নে বুধবার ভোটগ্রহণ হয়। এর মধ্যে তিনটিতে নৌকা ও একটিকে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।

অপরদিকে, নান্দাইল উপজেলার ১১ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। ১১ ইউনিয়নের পাঁচটিতে নৌকা ও ছয়টিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন। বুধবার (৫ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তারা ফলাফল ঘোষণা করেন।

নান্দাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, নান্দাইলের ১১ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছয়টিতে নৌকা ও পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন।

নান্দাইলে বেসরকারিভাবে নির্বাচিতরা হলেন- মোয়াজ্জেমপুর ইউনিয়নে তাসলিমা আক্তার (নৌকা), নান্দাইলে মোশাররফ হোসেন কাজল (আনারস), চন্ডিপাশায় মো. শাহাব উদ্দিন ভূঁইয়া (মোটরসাইকেল), গাঙ্গাইলে মো. আসাদুজ্জামান (আনারস), রাজগাতীতে মো. ইফতেখার মমতাজ (আনারস), মুশুলীতে মো. ইফতেখার উদ্দিন ভূঁইয়া (নৌকা), সিংরইলে মো. সাইফুল ইসলাম (মোটরসাইকেল), আচারগাঁওয়ে মো. রফিকুল ইসলাম রেনু (আনারস), শেরপুরে মোয়াজ্জেম হোসেন মিল্টন ভূঁইয়া (নৌকা), খারুয়ায় মো. কামরুল হাসনাত ভূঁইয়া (নৌকা) ও জাহাঙ্গীরপুরে মো. কামাল উদ্দিন (নৌকা)।

গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, গফরগাঁওয়ের ১৫ ইউনিয়নের ১১টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন নৌকার প্রার্থীরা। অপর ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই চার ইউনিয়নের তিনটিতে নৌকা ও একটিকে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেন।

গফরগাঁওয়ের চার ইউনিয়নে বেসরকারিভাবে নির্বাচিতরা হলেন- নিগুয়ারী ইউনিয়নে মো. তাজুল ইসলাম (নৌকা), টাংগাবরে মো. মোফাজ্জল হোসেন (নৌকা), মশাখালী ইউনিয়নে মোস্তফা কামাল খান (নৌকা) ও রসুলপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মঈনুল হক (চশমা)।

এদিকে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১১ ইউনিয়নে নির্বাচিতরা হলেন- বারবাড়িয়া ইউনিয়নে মো. আবুল কাশেম, সালটিয়া ইউনিয়নে মো. নাজমুল হক ঢালী, চরআলগী ইউনিয়নে মো. মাছুদুজ্জামান, যশরা ইউনিয়নে মো. তারিকুল ইসলাম রিয়েল, রাওনা ইউনিয়নে শাহাবুল আলম, গফরগাঁও ইউনিয়নে মো. শামসুল আলম, পাঁচবাগ ইউনিয়নে মো. মাহবুবুল আলম, লংগাইর ইউনিয়নে আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, উস্থি ইউনিয়নে মো. নজরুল ইসলাম ওরফে তোতা, দত্তেরবাজার ইউনিয়নে রোকসানা বেগম ও পাইথল ইউনিয়নে মো. আখরুজ্জামান ঢালী।

/এএম/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী