ময়মনসিংহে মৃত্যু কমলেও বেড়েছে শনাক্তের হার 

ময়মনসিংহ প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪১আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪১

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় দুই জন মারা গেছেন। করোনা পজিটিভ হয়ে একজন এবং অন্যজন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। 
 
রবিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে হাসপাতালে দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন  করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান। তিনি বলেন, করোনা আক্রান্ত হয়ে ময়মনসিংহ এবং উপসর্গ নিয়ে গাজীপুরের অপর রোগীর মৃত্যু হয়েছে। 

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৭ জন রোগী ভর্তি হয়েছে, বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৯৮। এরমধ্যে আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন চার জন।

এদিকে ময়মনসিংহের সিভিল সার্জন ডাক্তার নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১৫২টি নমুনা পরীক্ষায় ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের শতকরা হার ৩৩ শতাংশ। এর আগে, শনিবার শনাক্তের হার ছিল ২৮ শতাংশ। একদিনের ব্যবধানে শনাক্তে বেড়েছে পাঁচ শতাংশ। এ পর্যন্ত জেলায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা ২৫ হাজার ৬৮৬ জন, এরমধ্যে সুস্থ হয়েছেন ২২ হাজার ৬৯৫ জন ।

/টিটি/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী