জামালপুরে ট্রেনে কাটা পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু  

জামালপুর প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৭:০৩আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৭:০৯

জামালপুরে ট্রেনে কাটা পড়ে সোনালি ব্যাংকের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) রাতে জামালপুর রেলওয়ে স্টেশনের পূর্ব দিকে এই দুর্ঘটনা ঘটে।

জামালপুর রেলওয়ে থানার ওসি মো. গোলজার হোসেন জানান, জামালপুর রেলওয়ে স্টেশনের পূর্ব দিকে বন্দেরবাড়ী এলাকায় সোমবার রাতের কোন এক সময় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

তিনি জানান, মঙ্গলবার সকালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) লাশের পরিচয় শনাক্ত করেছে। মৃতের নাম কামরুল আলম খান (৫৪)। সোনালি ব্যাংক জামালপুর শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। টাঙ্গাইলের ধরবাড়ী উপজেলার বীরতারা গ্রামের শফিকুল ইসলাম খানের ছেলে। জামালপুর শহরের বিসিক শিল্প নগরী এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

ওসি আরও জানান, লাশটি ময়নাতদন্তের জন্য জামালপুরের শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একটি অপমৃত্যুর মামলা করা হবে। 

/এফআর/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের