ময়মনসিংহে নির্বাচনি সহিংসতায় মামলায় গ্রেফতার ৯

ময়মনসিংহ প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২২, ০৩:২৪আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ০৩:২৪

ময়মনসিংহে নির্বাচিত মেম্বারের বাড়িতে পরাজিত প্রার্থীর লোকজনের ভাঙচুর, আগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত বুধবার (৯ ফেব্রুয়ারি) রাতে একজন পরাজিত চেয়ারম্যান প্রার্থীসহ ওই ৯ জনকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার তাদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি সফিকুল ইসলাম। 

গ্রেফতারকৃতরা হলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নজরুল ইসলাম, মমতাজ উদ্দিন, নোমান মিয়া, ফাখরুল ইসলাম, আনিছুর রহমান গোলাম, ইউছুফ আলী, মো. ইসলাম, সাইফুল ইসলাম, রিপন মিয়া। 

জেলা গোয়েন্দা পুলিশের ওসি সফিকুল ইসলাম বলেন, গত রবিবার (৭ ফেব্রুয়ারি) সপ্তম ধাপের নির্বাচনের ভোট গণনা হয়। গণনা শেষে সন্ধ্যায় এবং মঙ্গলবার সকালে ঈশ্বরগঞ্জের উচাখিলা ইউনিয়নে পরাজিত মেম্বার প্রার্থী ফখরুল ইসলাম ও ঘোড়া প্রতীকের পরাজিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের সমর্থকরা হামলা লুটপাট এবং অগ্নিসংযোগ চালায় বিজয়ী মেম্বার আবুল বাশার ও তার স্বজনদের বাড়িতে।

এ ঘটনায় নির্বাচিত মেম্বার আবুল বাশার বাদি হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ৯০ জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় বুধবার রাতে মামলা করলে তাদের গ্রেফতার করা হয়।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী