ময়মনসিংহে বেড়েছে মৃত্যু ও শনাক্তের হার 

ময়মনসিংহ প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩২আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩২

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় তিন জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা শনাক্তের হারও বেড়েছে। 

হাসপাতালে মারা যাওয়া রোগীদের মধ্যে করোনা পজিটিভ হয়ে একজন এবং বাকি দুই জন উপসর্গ নিয়ে মারা গেছেন। করোনা পজিটিভ হয়ে মারা গেছেন নেত্রকোনার সদরের এক রোগী। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন জামালপুরে দুই জন।  

তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান। রবিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ছয় জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৬৪। এরমধ্যে আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন চার জন।

এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ১৫২ টি নমুনা পরীক্ষায় ৩৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের শতকরা হার ২৪.৩৪ শতাংশ।  এর আগে শনিবার শনাক্তের হার ছিল ১৮.৪০ শতাংশ। একদিনের ব্যবধানে শনাক্তের হার বেড়েছে ছয় শতাংশ। এ পর্যন্ত জেলায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা ২৬ হাজার ৩১১ জন এরমধ্যে সুস্থ হয়েছেন ২৪ হাজার ১২৭ জন । 

/টিটি/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী