মোটরসাইকেলে বেড়াতে গিয়ে পুলিশ কর্মকর্তাসহ নিহত ২

নেত্রকোনা প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৪৮আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৪৯

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুড়া এলাকায় বেড়াতে এসে পুলিশ কর্মকর্তাসহ দুই জন নিহত হয়েছেন। বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার লেংগুড়া ইউনিয়ন পরিষদের সাত শহীদ মাজার সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তারা প্রাণ হারান।

নিহতের মধ্যে একজনের নাম সবুজ মিয়া। তিনি নেত্রকোনা পুলিশ লাইন্সে এএসআই হিসেবে কর্মরত ছিলেন। অপরজন হলেন- ইনসান। তাদের দুই জনের বাড়ি শেরপুর জেলায়।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ বিকাল ৫টায় নেত্রকোনার সীমান্ত এলাকার কলামাকান্দায় এক দল যুবক চার মোটরসাইকেলে করে বেড়াতে গিয়েছিলেন। এর মধ্যে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ওই দুই জন ঘটনাস্থলেই নিহত হন।

কলমাকান্দা থানার এএসআই নাজমুল ঘটনাস্থলে গিয়ে নিহতদের পরিচয় শনাক্ত করেন। কলমাকান্দা থানার ওসি আব্দুল আহাদ খান ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

/এফআর/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের