আসামি ধরতে গিয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২২, ০২:৩৩আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০২:৩৩

ময়মনসিংহ সদরে আসামি ধরতে গিয়ে মস্তিস্কে অতিরিক্ত রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত হয়ে তানজিল আল আসাদ (৪৮) নামে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। তানজিল আল আসাদ ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় কর্মরত ছিলেন। তিনি গাজীপুরের নুরুল হক প্রধানের ছেলে।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল বলেন, ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে বিকালে সদর উপজেলার চর নিলক্ষিয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজারে যান এসআই তানজিল। আসামি সম্পর্কে জানতে ওই বাজারের মানুষের সঙ্গে কথা বলার সময় হঠাৎ মস্তিস্কে অতিরিক্ত রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সেখান থেকে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

পুলিশের এসআই তানজিল আল আসাদের আকস্মিক মৃত্যুতে ময়মনসিংহে পুলিশ বাহিনীর সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

/এমপি/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের