ময়মনসিংহ মেডিক্যালে চলছে শিক্ষকদের ক্লাস-পরীক্ষা বর্জন

ময়মনসিংহ প্রতিনিধি
০১ মার্চ ২০২২, ১২:২৩আপডেট : ০১ মার্চ ২০২২, ১২:২৪

ময়মনসিংহ মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অপবাদ দেওয়ার প্রতিবাদে ও দোষীদের বিচার দাবিতে দ্বিতীয় দিনের মতো ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।

যৌন হয়রানি নাকি ফায়দা হাসিলের চেষ্টা?

২৭ ফেব্রুয়ারি রাতে শিক্ষকদের এক সভায় ৪৮ ঘণ্টা লাগাতার ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচি ঘোষণা করা হয়। সোমবারের পর মঙ্গলবারও (১ মার্চ) সকাল থেকে শিক্ষকরা কোনও ক্লাসে যোগদান করেননি। শিক্ষার্থীরাও ক্লাসে  আসেননি। গোটা ক্যাম্পাস ছিল প্রায় ফাঁকা।

এদিকে ক্লাস ও পরীক্ষা বর্জন করলেও হাসপাতালে চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক থাকবে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. খোরশেদ আলম বলেন, সার্জারি বিষয়ে এমবিবিএস ফেল করা শিক্ষার্থীদের পাস করানোর জন্য এবং আরও বেশকিছু কারণেই সার্জারি বিভাগের প্রধান আবুল কালাম আজাদের ওপর চাপ ছিল। কিন্তু তিনি নতি শিকার না করায় তার বিরুদ্ধে কথিত এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ এনে একটি কুচক্রী মহল ষড়যন্ত্রে নেমেছে। তদন্তের মাধ্যমে দোষীদের বিচার নিশ্চিতের দাবিতে শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে। 

এদিকে ঘটনা তদন্তে গঠিত কমিটির আহ্বায়ক ও হাসপাতালের গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. তায়েবা তানজিলা মির্জা বলেন, আমরা বৃহস্পতিবার পর্যন্ত  তদন্ত কাজের নির্দেশনা পেয়েছি। আশা করি এ সময়ের মধ্যেই সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কথা বলে প্রতিবেদন দিতে পারবো।

/টিটি/
সম্পর্কিত
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
হাম উপসর্গ: ময়মনসিংহ মেডিক্যালে আরেক শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ১০৭
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরেক শিশুর মৃত্যু
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের