মেলায় দর্শনার্থীদের ভিড়, বিক্রি নিয়ে সন্তুষ্ট নারী উদ্যোক্তারা

ময়মনসিংহ প্রতিনিধি
১১ মার্চ ২০২২, ১৪:১০আপডেট : ১১ মার্চ ২০২২, ১৪:১০

নারিকেলের খোলস দিয়ে তৈরি হয়েছে শোপিস, কানের দুল, গলার মালা, কাগজ দিয়ে তৈরি হয়েছে কলমদানি, কাঠের তৈরি চামচসহ তৈজসপত্র এবং শতরঞ্জি কার্পেটে সাজানো হয়েছে স্টল। সুন্দর এ স্টলে পণ্য দেখতে ভিড় জমিয়েছেন ক্রেতা ও দর্শনার্থীরা। অনেকে কিনে নিচ্ছেন সৌখিন নানা সামগ্রী। বৃহস্পতিবার (১০মার্চ) রাতে মহানগরীর টাউন হল চত্বরে ময়মনসিংহ সিটি করপোরেশন আয়োজিত পাঁচ দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলার প্রতিবন্ধী আত্ম উন্নয়ন সংস্থার স্টলে এমন দৃশ্য দেখা যায়।

স্টলে প্রতিবন্ধীদের হাতের তৈরি বিভিন্ন পণ্য দর্শনার্থীদের নজর কেড়েছে। সংস্থার নারী উদ্যোক্তা শেফালী আক্তার বলেন, প্রতিবন্ধী বোনেরা নিজ হাতে তৈজসপত্রসহ বিভিন্ন পণ্য তৈরি করেছেন। এসব পণ্যের বিক্রির আয় থেকেই তাদের মাসিক বেতন দেওয়া হয়। বিশ্ব নারী দিবস উপলক্ষে ময়মনসিংহ সিটি করপোরেশন আয়োজিত নারী উদ্যোক্তা মেলায় স্টল পাওয়াতে প্রতিবন্ধীদের হাতের তৈরি পণ্য সামগ্রী প্রদর্শন ও বিক্রির সুযোগ হয়েছে। দর্শনার্থীরাও বিভিন্ন পণ্য সামগ্রী আগ্রহ নিয়ে কিনছেন। 

মেলার সমন্বয়কারী ময়মনসিংহ সিটি করপোরেশনের সমাজ কল্যাণ কর্মকর্তা উম্মে হালিমা জানান, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৮ থেকে ১২ মার্চ পর্যন্ত পাঁচ দিনব্যাপী টাউন হল চত্বরে নারী উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়েছে। মেলায় ৫৪টি স্টল বসেছে এবং প্রথম দিন থেকেই বেচাকেনা অনেক ভালো। নারীদেরকে উদ্যোক্তা তৈরিতে আগ্রহী করতে এই মেলার আয়োজন বলে জানান তিনি।

সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু জানান, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নারীদের উন্নয়নে নানামুখী কাজ করে যাচ্ছেন। এ ধারাবাহিকতায় নারী উদ্যোক্তা তৈরিতে ময়মনসিংহ সিটি করপোরেশন আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। নারীদের উৎসাহ দিতে ভবিষ্যতেও এ ধরনের মেলার আয়োজন করা হবে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
অর্থনীতিতে নারীর ক্ষমতায়নে পিছিয়ে বাংলাদেশ
দুর্গম চরে নিরাপদ মাতৃত্বে নতুন দিগন্ত
ঢাকার যেসকল মসজিদে থাকছে নারীদের ঈদের নামাজ পড়ার ব্যবস্থা
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম