সড়কজুড়ে খানাখন্দ, দুর্ভোগে ত্রিশালের বাসিন্দারা

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
২৩ এপ্রিল ২০২২, ১১:২০আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ১১:২০

ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ মোড় থেকে পোড়াবাড়ি সড়ক দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরে আছে। এতে চলাচলে দুর্ভোগে পড়েছেন পৌরবাসী। আসন্ন ঈদে দুর্ভোগ আরও অসহনীয় পর্যায়ে দাঁড়াবে।

সরেজমিন দেখা গেছে, ত্রিশাল বাসস্ট্যান্ড সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ মোড় থেকে শুরু হয়ে থানা মোড়, চড়ুই গাছতলা, ধানীখোলা মোড়, গরুহাটা মোড় হয়ে পোড়াবাড়ির সড়ক খানাখন্দের কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ভারী বৃষ্টি হয়ে সড়ক এখন ডোবা-নালায় পরিণত হয়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন চালকরা। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। আসন্ন ঈদে যাত্রী ও চালকরা আরও বেশি দুর্ভোগ পড়বে।

অটোরিকশাচালক কামরুল জানান, দীর্ঘদিন ধরে সড়কের বিভিন্ন জায়গা ভেঙে খানাখন্দে পরিণত হয়েছে। এ কারণে যানবাহন উল্টে যাত্রীরা আহত হচ্ছে। ভাঙাচোরা রাস্তায় গাড়ি চালাতে গিয়ে শারীরিকভাবে যেমন অসুস্থ হয়ে পড়ছে চালকরা, পাশাপাশি গাড়িও নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

পৌরসভার মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ মোড় থেকে পোড়াবাড়ি সড়ক পর্যন্ত খানাখন্দ

স্থানীয় ব্যবসায়ী রফিক উল্লাহ জানান, সড়কে খানাখন্দের কারণে সড়কের দুই পাশের ব্যবসায়ীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পানি জমে থাকায় ক্রেতারা দোকানে আসতে পারেন না। আসন্ন ঈদে এই সড়কের পাশের ব্যবসা প্রতিষ্ঠান বেচাকেনা আশানুরূপ হবে না।

স্থানীয় বাসিন্দা নেয়াজ হোসেন জানান, দীর্ঘদিন ধরে সড়কটি ভেঙে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কিন্তু মেরামত ও সংস্কারে কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে না। 

ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিসুজ্জামান বাংলা ট্রিবিউনকে জানান, সড়কটি আরসিসি ঢালাইয়ের মাধ্যমে নির্মাণের জন্য ওয়ার্ল্ড ব্যাংকের একটি প্রজেক্ট থেকে ১৫ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। সড়ক নির্মাণে দরপত্র আহ্বানের জন্য কার্যক্রম প্রক্রিয়াধীন। আগামী জুলাই-আগস্টের মধ্যে সড়ক নির্মাণের কাজ শুরু করা যাবে।

/এসএইচ/
সম্পর্কিত
খসে পড়ছে পলেস্তারা, তার ভেতরে নাগরিক সেবা
মির্জাপুর থেকে যমুনা সেতু পর্যন্ত তীব্র যানজট, আটকা হাজারো যানবাহন
লোডশেডিংয়ে মরে যাচ্ছে মুরগি, কী করবেন খামারিরা
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী