মির্জাপুর থেকে যমুনা সেতু পর্যন্ত তীব্র যানজট, আটকা হাজারো যানবাহন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২৬, ১১:২২ আপডেট : ২৭ মে ২০২৬, ১১:২৩

টাঙ্গাইলের মির্জাপুর থেকে যমুনা সেতু পর্যন্ত সড়কে থমকে আছে হাজার হাজার যানবাহন। প্রতিবারের মতো এবারও ঈদে উত্তরবঙ্গগামী মানুষ পড়েছেন চরম দুর্ভোগে। একই স্থানে ঘণ্টার পর ঘণ্টা আটকে আছেন তাঁরা।

সরেজমিনে দেখা যায়, যমুনা সেতুমুখী হাজার হাজার যানবাহন সড়কে আটকে আছে। অনেকে রাতে রওনা দিয়েও এখন পর্যন্ত যমুনা সেতু পার হতে পারেননি।

আজ বুধবার (২৭ মে) ভোরে রওনা দিয়ে সকাল ১১টা বাজলেও কোনো কোনো যানবাহন মির্জাপুর পার হতে পারেনি। দীর্ঘ সময় সড়কে আটকে থাকায় যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে নারী ও শিশুদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

যানজটে আটকে আছেন মানুষ। ছবি: বাংলা ট্রিবিউন

যাত্রীরা বলছেন, সড়কে শৃঙ্খলা বলতে কিছু নেই। প্রতিবছর এমন দুর্ভোগ হলেও সরকার এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয় না।

অন্যদিকে শুধু বাস নয়, ট্রাক ও পিকআপেও মানুষ যেভাবে পারছেন, সেভাবেই ঢাকা ছাড়ছেন।

/আইএ/ইউএস/
সম্পর্কিত
পূজার ছুটিতে যাত্রী হয়রানি বন্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ
সাজেকে সড়ক অবরোধ করলো কারা? কীভাবে ফিরবেন দেড় হাজার পর্যটক
সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ শুরু, বন্ধ যাতায়াত
সর্বশেষ খবর
অবশেষে ১৬ ঘণ্টা পর বাবার লাশ দাফনের অনুমতি দিলেন মেয়ে
অবশেষে ১৬ ঘণ্টা পর বাবার লাশ দাফনের অনুমতি দিলেন মেয়ে
মিষ্টির শূন্য আসনে ভোটের তারিখ ঘোষণা
মিষ্টির শূন্য আসনে ভোটের তারিখ ঘোষণা
অর্থ ঋণ ও চেক ডিজঅনার মামলা স্বতন্ত্রভাবে চলবে
অর্থ ঋণ ও চেক ডিজঅনার মামলা স্বতন্ত্রভাবে চলবে
চকবাজারের এক মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
চকবাজারের এক মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার