গভীর রাতে ২ ভাইয়ের মারামারি, প্রাণ গেলো বড় ভাইয়ের

জামালপুর প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২২, ২১:২২আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ২১:২২

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পারিবারিক বিরোধের জেরে গভীর রাতে সংঘর্ষে ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত হয়েছেন। শনিবার (২৩ এপ্রিল) রাত ১২টার দিকে ধানুয়া কামালপুর ইউনিয়নের মাঝ গেদরা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতের নাম জামাল মিয়া ওরফে বড় গেল্লা (৩৫)। তিনি মাঝ গেদরা গ্রামের চাঁন মিয়ার ছেলে। এলাকাবাসী জানান, জামালের সঙ্গে তার সৎ ভাই মুছা মিয়ার জমি সংক্রান্ত পারিবারিক বিরোধ চলছিল। এর জেরে শনিবার রাতে নিজ বাড়িতে তাদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে মারাত্মক আঘাতপ্রাপ্ত হওয়ায় জামালকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার বেলা ১১টার দিকে তিনি মারা যান।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনও অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান