ট্রেনে কাটা পড়ে পল্লী বিদ্যুতের ২ কর্মীর মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
০৯ মে ২০২২, ১৯:০১আপডেট : ০৯ মে ২০২২, ১৯:০৬

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার জামতলা মোড় রেল ক্রসিংয়ে ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (৯ মে) বিকাল সাড়ে ৩টার দিকে ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই মোটরসাইকেল আরোহী হলেন- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মনাকোষা গ্রামের আমজাদ হোসেনের ছেলে পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডিং সুপার আলী হাসান (৩৫) ও সরিষাবাড়ী ডুয়েল বিল পাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে পল্লী বিদ্যুতের মিস্ত্রী সুলতান আহমেদ (৩৫)।

সরিষাবাড়ী জিআরপি পুলিশ ফাঁড়ির এসআই মুজিবুল হক খান জানান, মৃত দুই জন সরিষাবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত ছিলেন। মোটরসাইকেলযোগে অফিসে যাওয়ার পথে জামতলা মোড় রেল ক্রসিংয়ে এলে ঢাকা থেকে ছেড়ে আসা ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই জন গুরুতর আহত হন।

তিনি আরও জানান, তাদেরকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন ৩টা ৫০ মিনিটের দিকে মারা যান। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে।

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক