ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

চারের মধ্যে ২ লেনই দখলে, যানজটে ভোগান্তি

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
১৩ মে ২০২২, ১৬:০০আপডেট : ১৩ মে ২০২২, ১৭:৩১

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চার লেনের মধ্যে দুই লেন রয়েছে পার্কিং করা যানবাহনের দখলে। এতে ময়মনসিংহ মহানগরীর চরপাড়া মোড় থেকে বাইপাস মোড় পর্যন্ত দিনভর যানজট লেগে থাকছে। নিয়মিত দুর্ভোগ পোহাতে হচ্ছে চালক ও যাত্রীদের।

মহানগরীর চরপাড়া মোড় থেকে শিকারিকান্দা বাইপাস মোড়, চুরখাই চার রাস্তার মোড়, ত্রিশাল ভালুকা বাসস্ট্যান্ড, জয়নাবাজার, স্কয়ার মাস্টার বাড়ি হয়ে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত মহাসড়কের চার লেনের মধ্যে দুই লেনে রয়েছে পার্কিং করা গাড়ি। ঢাকা-ময়মনসিংহগামী যানবাহন ছাড়াও শিল্প-কলকারখানার স্টাফ বাস এবং মালামাল পরিবহনের যানবাহন সড়কে দাঁড় করিয়ে রাখতে দেখা যায়। এসব যানবাহন দাঁড়িয়ে থাকায় সড়কে যানজট সৃষ্টি হচ্ছে।

চার লেনের মধ্যে দুই লেন রয়েছে পার্কিং করা যানবাহনের দখলে

ঢাকাগামী এনা পরিবহনের চালক আবুল কাশেম জানান, ‘সড়কের ওপর গাড়ি পার্কিং করে রাখার কারণে বেশিরভাগ সময় যানজট লেগে থাকে। ঢাকা যেতে যেখানে সময় লাগতো তিন ঘণ্টা, সেখানে যানজটের কারণে পাঁচ থেকে ছয় ঘণ্টা সময় লাগছে। এতে যাত্রীরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না।’

যাত্রী রসুল মিয়া বলেন, ‘সারা বছর মহাসড়কের চার লেনের প্রায় দুই লেন দখলে রাখা হয় যানবাহন পার্কিং করে। এর ফলে যানজট লেগেই থাকে। এ নিয়ে প্রশাসনের তেমন একটা নজরদারি চোখে পড়ে না। নিত্যদিনের যানজট দূর করতে হলে মহাসড়ক থেকে পার্কিং করা গাড়ি দ্রুত সরিয়ে নিতে হবে।’

জেলা ট্রাফিক বিভাগের পুলিশ ইন্সপেক্টর মাসুদ রানা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মহাসড়ক থেকে পার্কিং করা যানবাহন উঠিয়ে দিতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই সিদ্ধান্ত বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে। এ বিষয়ে পরিবহন মালিক ও শ্রমিকদের সহযোগিতা প্রয়োজন।’

/আরকে/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
খসে পড়ছে পলেস্তারা, তার ভেতরে নাগরিক সেবা
এমপি হান্নান মাসউদের জন্য দুই ঘণ্টা ফেরি আটকে রাখার অভিযোগ
ঈদের ছুটির শেষ দিনেও ফাঁকা রাজধানী, নেই যানজট
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম