পুলিশ নিয়েও সংযোগ বিচ্ছিন্ন করতে পারলেন না তিতাস কর্মকর্তারা

ময়মনসিংহ প্রতিনিধি
১৯ মে ২০২২, ২০:০৪আপডেট : ১৯ মে ২০২২, ২০:০৪

ময়মনসিংহ মহানগরীর কৃষ্টপুর ৪২ নম্বর বাসায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বাসার মালিক, স্থানীয় কাউন্সিলর ও এলাকাবাসীর বাধার মুখে ফিরে গেছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন কার্যালয়ের কর্মকর্তারা। বৃহস্পতিবার (১৯ মে) বিকালে কোতোয়ালি মডেল থানার পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে এসে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়েছিলেন তারা।

ময়মনসিংহ তিতাস গ্যাস ট্রান্সমিশন কার্যালয়ের সহকারী ম্যানেজার ফয়সাল আহমেদ বলেন, কৃষ্টপুর ৪২ নম্বর হোল্ডিংয়ের বাসার মালিক মামুন মিয়ার বাসায় অনুমোদিত অতিরিক্ত গ্যাস সংযোগ রয়েছে। তার বাসা থেকে পাশের বাসার সেলিম মিয়া ও রফিক মিয়র পরিবারের লোকজন অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়েছেন। মামুন বাধা না দিলেও সেলিম ও রফিকের পরিবারের লোকজন এবং স্থানীয় কাউন্সিলর হাবিবুর রহমান হাবিবের সহায়তায় এলাকাবাসী অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে বাধা দেন। 

বাধার মুখে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা সম্ভব হয়নি বলে জানান তিনি। এ বিষয়ে গ্যাস সংযোগ মালিক এবং যারা বাধা দিয়েছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিতাস কর্মকর্তা ফয়সাল আহমেদ। 

এদিকে বাসার মালিক মামুন মিয়া বলেন, ‘আমার বাসার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে বাধা দেইনি। কিন্তু যারা গ্যাস সংযোগ অবৈধভাবে নিয়েছেন সেই সেলিম ও রফিকের পরিবার বাধা দেওয়ায় তিতাস গ্যাসের কর্মকর্তারা অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে পারেননি। পুলিশ এনেও বাধার মুখে ফিরে গেছেন তারা।’

 

/আরকে/টিটি/
সম্পর্কিত
সোমবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে বিস্ফোরণ: নিহত বেড়ে ৩
মেঘনা ঘাটে ক্যান্টিনে বিস্ফোরণে আরও একজনের মৃত্যু 
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান