জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের নারী সদস্য গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি
২৮ মে ২০২২, ১৯:১৭আপডেট : ২৮ মে ২০২২, ১৯:১৭

নেত্রকোনায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক নারী সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৩। শনিবার (২৮ মে) বিকালে নেত্রকোনা আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার (২৭ মে) ভোরে মোগরাটিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শারমিন আক্তার (১৭) নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের মোগরাটিয়া গ্রামের সবুজ মিয়ার মেয়ে। 

নেত্রকোনা মডেল থানার পরিদর্শক মো. সোহেল রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে নিজ বাড়ি থেকে শারমিনকে গ্রেফতার করে র‍্যাব। এ ঘটনায় শুক্রবার রাতে র‍্যাব-৩-এর ডিএডি মো. ইখতিয়ার হোসেন বাদী হয়ে মামলা করেন। শারমিন নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য। শনিবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।

/এএম/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম