লাভ বুঝলেও স্বাস্থ্যের ক্ষতি বোঝেন না তামাক চাষিরা

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
৩১ মে ২০২২, ১৭:১৭আপডেট : ৩১ মে ২০২২, ১৭:১৭

জমিতে অধিক ফলন ও বাজারে দাম ভালো পাওয়ায় দিন দিন বেড়েই চলেছে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ক্ষতিকর তামাক চাষ। তামাক চাষে লাভ বুঝলেও স্বাস্থ্যের ক্ষতি সম্পর্কে জানেন না অনেক চাষি। ফলে স্বাস্থ্যঝুঁকি নিয়েই বছরের পর বছর তামাক চাষ করছেন উপজেলার চিরাং, দুল্লী, বৈরাটী ও ছিলিমপুরসহ বেশ কয়টি এলাকার বাসিন্দারা। এতে কৃষক এবং তার পরিবারের সদস্যরা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।

দুল্লী এলাকার তামাক চাষি বদরুল ইসলাম বলেন, ‘বাপ-দাদার আমল থেকেই আমরা তামাক চাষ করে আসছি। এতে আমাদের স্বাস্থ্যের কোনও ক্ষতি হয় না। ধান চাষের তুলনায় তামাক চাষে আমরা দ্বিগুণ আয় করে থাকি। কৃষি অফিস থেকেও তামাক চাষের ক্ষতিকর দিক তুলে ধরে চাষাবাদে নিষেধ করা হয়নি। তাই বছরের পর বছর তামাক চাষ করে আসছি।’

ছিলিমপুরের তামাক চাষি কামাল হোসেন বলেন, ‘তামাক চাষ লাভজনক হওয়ায় দিন দিন কৃষকরা আগ্রহী হয়ে উঠছেন। তবে অনেক সময় তামাক চাষিদের সর্দি-কাশি দেখা দেয়। আর অসুস্থ হলেও এটিকে স্বাভাবিক রোগ মনে করেন চাষিরা। কারণ আমরা অনেকেই তামাক চাষে স্বাস্থ্যঝুঁকির কথা জানি না। তবে মাঝেমধ্যে নানা রোগে আক্রান্ত হই।’

তামাক চাষ মানবদেহের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকির কারণ

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিট-২-এর প্রধান চিকিৎসক খোরশেদ আলম বলেন, ‘তামাক চাষ মানবদেহের জন্য মারাত্মক ঝুঁকির কারণ। ফুসফুসজনিত নানা রোগে আক্রান্ত হয়ে ক্যানসারে রূপ নিতে পারে। অধিকাংশ তামাক চাষির ফুসফুসে সমস্যা থাকার কথা। পরীক্ষা-নিরীক্ষা করলে সবার রোগ ধরা পড়বে। হয়তো এটি জানেন না তামাক চাষিরা।’

নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের  উপপরিচালক এফএম মোবারক আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নেত্রকোনায় ১৩ হেক্টর জমিতে তামাক চাষ হচ্ছে। এতে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন চাষি ও আশপাশের মানুষজন। তামাক চাষ বন্ধে শিগগিরই কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে। ওসব এলাকার কৃষকরা যাতে তামাক চাষের বিকল্প ফসল উৎপাদন করেন, সেজন্য তাদের পরামর্শ দেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ এখন সময়ের দাবি: প্রধানমন্ত্রী
তরুণদের রক্ষায় তামাক পণ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান প্রজ্ঞার
তামাকপণ্যে কর বাড়াতে ২৬ সাংসদের ডিও লেটার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে