কেন্দুয়ায় দুই অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেলো যাত্রীর 

নেত্রকোনা প্রতিনিধি
১৩ জুন ২০২২, ২২:১০আপডেট : ১৩ জুন ২০২২, ২২:১০

নেত্রকোনার কেন্দুয়া-নান্দাইল সড়কে ব্যাটারি ও সিএনজিচালিত দুই অটোরিকশার সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও তিন যাত্রী আহত হন। 

সোমবার (১৩ জুন) ওই সড়কের চকপাড়া খানকা শরীফ সংলগ্ন স্থানে দুর্ঘটনায় প্রাণ হারান সিএনজিচালিত অটোরিকশার যাত্রী নাজমুল হক ভূইয়া (৩৫)। নিহত যুবক মদন উপজেলার ত্রিয়শ্রী গ্রামের মৃত আব্দুর রহিম ভূইয়ার ছেলে।

এ সময় কেন্দুয়া উপজেলার পানগাঁও গ্রামের আমিনুল হকের স্ত্রী দিপালী (২২) তার শিশুপুত্র আবিব (আড়াই বছর) এবং নিহত নাজমুল হকের ছেলে আবু হানিফ (৪) মারাত্মক আহত হন। 

কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মীর মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, উপজেলা হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে নেত্রকোনা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

/টিটি/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম