হাতকড়াসহ পালানোর ৩ ঘণ্টার মধ্যে ফের গ্রেফতার 

শেরপুর প্রতিনিধি
২১ জুন ২০২২, ২০:৫৪আপডেট : ২১ জুন ২০২২, ২০:৫৪

আদালত চত্বর থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়ার তিন ঘণ্টা পর মাদক মামলার আসামি মো. আব্দুস সালামকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুন) দুপুরে তাকে সদর উপজেলার পাকুড়িয়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামি সদর উপজেলার ইলশা গ্রামের নামাপাড়া গ্রামের মো. গুঞ্জন আলীর ছেলে।

পুলিশ জানায়, গত রবিবার (১৯ জুন) বিকালে ২৪ গ্রাম হেরোইনসহ আব্দুস সালামকে র‌্যাব-১৪ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদর উপজেলার জঙ্গলদী আমতলা চৌরাস্তা এলাকা থেকে গ্রেফতার করে। র‌্যাব-১৪ মাদক আইনে মামলা দায়ের করে শেরপুর সদর থানায় তাকে সোর্পদ করে। মঙ্গলবার থানা পুুলিশ রিমান্ড শুনানির জন্য তাকে আদালতে হাজির করে। পরে আদালত চত্বর থেকে সে কর্তব্যরত পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়াসহ পালিয়ে যায়। পরে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, সদর থানার ওসি মনসুর আহম্মেদ ও আদালতের পুলিশ পরিদর্শকের অভিযানে তিন ঘণ্টা পর ফের গ্রেফতার হয় সালাম। 

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া বলেন, আব্দুস সালাম পালানোর পরপরই আমরা অভিযান চালাই। পালানোর তিন ঘণ্টার মধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় কারো গাফিলতি রয়েছে কিনা, তা তদন্তে কমিটি গঠন করা হবে। গাফিলতির প্রমাণ মিললে বিভাগীয় মামলা নেওয়ার সুপারিশ করা হবে বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম