সড়কে জন্ম নেওয়া সেই শিশু ময়মনসিংহ মেডিক্যালে

ময়মনসিংহ প্রতিনিধি
১৯ জুলাই ২০২২, ১৫:৩৪আপডেট : ১৯ জুলাই ২০২২, ১৫:৪৩

সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যুর আগ মুহূর্তে জন্ম নেওয়া সেই মেয়েশিশুকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সোমবার (১৮ জুলাই) জুলাই রাত ১০টায় মহানগরীর একটি বেসরকারি হাসপাতাল থেকে ময়মনসিংহ মেডিক্যালে নেওয়া হয়।

এদিকে তার চিকিৎসার জন্য নবজাতক বিভাগের প্রধান অধ্যাপক ডা. তোফাজ্জল হোসেনকে প্রধান করে পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

বোর্ডের অন্য সদস্যরা হলেন—শিশু সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আসম লোকমান হোসেন চৌধুরী, নবজাতক বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নজরুল ইসলাম, অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাইফুল ইসলাম ও নবজাতক বিভাগের সহকারী অধ্যাপক ডা. রকিবুল হক খান। 

মঙ্গলবার দুপুরে মমেক হাসপাতালের পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল মো. গোলাম কিবরিয়া বাংলা ট্রিবিউনকে জানান, শিশুটির সমন্বিত চিকিৎসায় উচ্চক্ষমতা সম্পন্ন পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের সদস্যরা তার সব চিকিৎসা কার্যক্রম নজরে রাখবেন এবং দেখভাল করবেন।

হাসপাতালের নবজাতক বিভাগের সহযোগী অধ্যাপক নজরুল ইসলাম জানান, সোমবার রাতে শিশুটিকে নবজাতক বিভাগে ভর্তি করা হয়েছে। নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। সে সম্পূর্ণ সুস্থ আছে।

উল্লেখ্য, গত ১৬ জুলাই দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালে দরিরামপুর সড়কে ট্রাকচাপায় মারা যান রায়মণি গ্রামের জাহাঙ্গীর, তার স্ত্রী রত্না বেগম ও তাদের আড়াই বছরের মেয়ে সন্তান। দুর্ঘটনার সময় আট মাসের অন্তঃসত্ত্বা রত্নার গর্ভ থেকে জন্ম নেয় মেয়েটি। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে সে সেখানেই চিকিৎসাধীন ছিল। সোমবার রাতে ময়মনসিংহ মেডিক্যালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন—

ট্রাকচাপায় প্রাণ গেলো স্বামী-স্ত্রী-সন্তানের

বসতঘরের সঙ্গেই সমাহিত তারা

/এসএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী