সড়কে জন্ম নেওয়া সেই নবজাতকের ঠাঁই হলো শিশু নিবাসে

ময়মনসিংহ প্রতিনিধি
২৯ জুলাই ২০২২, ১৩:০৩আপডেট : ২৯ জুলাই ২০২২, ১৩:২০

ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যুর আগ মুহূর্তে জন্ম নেওয়া শিশু ফাতেমাকে সমাজসেবা অধিদফতর পরিচালিত রাজধানীর আজিমপুরের ছোটমণি শিশু নিবাসে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৯ জুলাই) দুপুর ১২টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ সম্পূর্ণ সুস্থ হওয়ায় তাকে আনুষ্ঠানিকভাবে সমাজসেবা কর্মকর্তাদের হাতে তুলে দেন। 

এ সময় হাসপাতালের উপ-পরিচালক ডা. ওয়ায়েজউদ্দীন ফরাজি, জেলা সমাজসেবার উপ-পরিচালক আবু ওবায়দুল ওয়ালী উল্লাহ, ফাতেমার দাদা মোস্তাফিজুর রহমান বাবলুসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

ময়মনসিংহ মেডিক্যালের নবজাতক বিভাগের প্রধান নজরুল ইসলাম বলেন, ‌‘শিশুটির জন্ডিস, শ্বাসকষ্ট ও রক্তস্বল্পতাসহ সব ধরনের সমস্যা দূর হয়েছে। সুস্থ অবস্থায় অন্য মায়ের দুধ পান করতে পারছে। মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আজ বেলা ১১টার পর তাকে ছুটি দেওয়া হয়েছে।’

আরও পড়ুন: ট্রাকচাপায় প্রাণ গেলো স্বামী-স্ত্রী-সন্তানের

এদিকে হাসপাতালের উপ-পরিচালক ডা. ওয়ায়েজউদ্দীন ফরাজী জানান, ফাতেমা সম্পূর্ণ সুস্থ হওয়ায় তাকে ছুটি দিয়ে সমাজসেবা অধিদফতরের কর্মকর্তাদের কাছে হস্তাস্তর করা হয়েছে।

জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক আবু ওবায়দুল ওয়ালী উল্লাহ জানান, জেলা শিশু কল্যাণ বোর্ডের সভায় সিদ্ধান্ত মোতাবেক এবং পরিবারের সম্মতি নিয়ে ফাতেমাকে সমাজসেবা পরিচালিত ঢাকার আজিমপুরের ছোটমণি শিশু নিবাসে পাঠানো হয়েছে। সেখানে তাকে যত্নে লালন-পালন করা হবে। শিশুটি ছোটমণি শিশু নিবাসে ৬ বছর পর্যন্ত থাকতে পারবে। তার আগেই দাদা-দাদি লালন-পালনে সক্ষমতা হলে তাদের কাছে ফেরত দেওয়া হবে।’

ফাতেমাকে বিদায় দেওয়ার সময় দাদা মোস্তাফিজুর রহমান কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘ফাতেমার জন্য সরকার উপযুক্ত সিদ্ধান্ত নিয়েছে। বিদায় দিতে কষ্ট হচ্ছে, কিন্তু তার ভালো হবে চিন্তা করে সম্মতি দিয়েছি। আমার পরিবারের তিন জন ট্রাকের চাপায় মারা গেছে। এই ফাতেমা হচ্ছে আমার ছেলে জাহাঙ্গীর ও পুত্রবধূ রত্নার স্মৃতিচিহ্ন। সে মানুষের মতো মানুষ হবে এটাই আমার চাওয়া।’

উল্লেখ্য, গত ১৬ জুলাই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকচাপায় একই পরিবারের তিন সদস্য নিহত হন। দুর্ঘটনায় মায়ের মৃত্যুর আগ মুহূর্তে জন্ম নেয় শিশু ফাতেমা। তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি প্রাইভেট হাসপাতালে ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

/এসএইচ/
সম্পর্কিত
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
হাম উপসর্গ: ময়মনসিংহ মেডিক্যালে আরেক শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ১০৭
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরেক শিশুর মৃত্যু
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী