ইউএনও’র অফিসে চুরির ঘটনায় তিন যুবক আটক

নেত্রকোনা প্রতিনিধি
০২ আগস্ট ২০২২, ০৭:২৯ আপডেট : ০২ আগস্ট ২০২২, ০৭:২৯

নেত্রকোনার আটপাড়া উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ে টাকা ও কম্পিউটারের হার্ডডিস্ক চুরির ঘটনায় তিন যুবককে গ্রেফতার করেছে স্থানীয় থানা পুলিশ।

সোমবার (১ আগস্ট) সকালে আটপাড়া উপজেলার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে দুপুরে তাদেরকে নেত্রকোনায় আদালতে পাঠানো হয়।

গ্রেফতার ওই তিন যুবক হলো– আটপাড়া উপজেলার বানিয়াজান গ্রামের আক্কাস মিয়ার ছেলে জীবন মিয়া (২১), লালচাঁন মিয়ার ছেলে নয়ন মিয়া (৩০) ও আটপাড়া গ্রামের রিপন মিয়ার ছেলে রবিন মিয়া (২৫)।

এর আগে, শনিবার (৩০ জুলাই) রাতে ওই চুরির ঘটনায় রবিবার বিকালে ইউএনও অফিসের সার্টিফিকেট সহকারী অমিতাভ সরকার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে থানায় মামলা করেন।

মামলা সূত্রে জানা যায়, শনিবার রাতে আটপাড়া উপজেলা পরিষদ ভবনের নিচতলার সিঁড়ির নিচে টয়লেটের ভ্যান্টিলেটর ভেঙ্গে চোর ইউএনও’র কার্যালয় ও পাশের দুইটি কক্ষে ঢোকে। পরে আলমিরার তালা ভেঙ্গে ৪ লাখ ৪৪ হাজার টাকা নেয়। টাকা নেওয়ার সময় অফিসের ভেতরে থাকা সিসি ক্যামেরার তার কেটে হার্ডডিস্কটিও নিয়ে যায়। আলমিরার বিভিন্ন কাগজপত্রও ছড়িয়ে ছিটিয়ে রেখে যায়।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাফর ইকবাল জানান, এ মামলায় পাঁচ দিনের রিমান্ড চেয়ে গ্রেফতার ওই তিন যুবককে সোমবার আদালতে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) আদালতে তাদের রিমান্ড আবেদনের শুনানি হবে বলেও জানান তিনি।

/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার