শেরপুরে বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

শেরপুর প্রতিনিধি
০৩ আগস্ট ২০২২, ১৫:৪৫আপডেট : ০৩ আগস্ট ২০২২, ১৫:৪৫

বন্য হাতির আক্রমণে শেরপুরের নালিতাবাড়ীতে ছমেদ আলী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) রাতে উপজেলার সীমান্তবর্তী মায়াঘাসি পাহাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত ছমেদ আলী উপজেলার মায়াঘাসি এলাকার মৃত অসীম উদ্দিনের ছেলে। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহম্মেদ বাদল বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

বন বিভাগ ও মৃতের পরিবার জানায়, ছমেদ আলী মঙ্গলবার দুপুরে সীমান্তবর্তী মায়াঘাসি পাহাড়ে গবাদি পশুর জন্য ঘাস কাটতে যান। সন্ধ্যায় বাড়ি না ফেরায় পরিবারের সদস্যারা তাকে খুঁজতে থাকেন। একপর্যায়ে রাত ১০টার দিকে পাহাড়ের চূড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে খাবারের সন্ধানে বন্য হাতির একটি দল লোকালয়ে হানা দিচ্ছে। আবার স্থানীয়দের প্রতিরোধে সীমান্তবর্তী বিভিন্ন পাহাড়ে চলে যাচ্ছে। মঙ্গলবার দুপুরে মায়াঘাসি পাহাড় থেকে হাতির একটি দল লোকালয়ে নেমেছিল খাদ্যের সন্ধানে। এ সময় ছমেদ আলী পাহাড়ে ঘাস কাটতে গেলে হাতির দল আক্রমণ করে তাকে পিষ্ট করে মেরে ফেলে।

মধুটিলা রেঞ্জের বন কর্মকর্তা আব্দুল করিম বলেন, ‘মায়াঘাসি পাহাড়টি মূলত নালিতাবাড়ীর শেষ সীমানা ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তের গোপালপুর বিটের কাছাকাছি। হাতির আক্রমণে মারা যাওয়া ছমেদ আলী মায়াঘাসি এলাকার বাসিন্দা। তার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে সরকারি সহযোগিতা করা হবে।’

/আরকে/এএম/
সম্পর্কিত
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী