সারের দাবিতে মানববন্ধনে অংশ নেওয়ায় আ.লীগ নেতা বহিষ্কার

জামালপুর প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২২, ০৪:৩৫আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ০৪:৩৫

জামালপুর সদর উপজেলার তুলশীরচর ইউনিয়নে সারের দাবিতে কৃষক ও সাধারণ মানুষের সঙ্গে মানববন্ধনে অংশ নেওয়ায় আওয়ামী লীগের এক নেতাকে সাময়িক বহিষ্কারের অভিযোগ উঠেছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকালে তুলশীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম ও সা. সম্পাদক মো. শামীম ইয়াজদানি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্য জানানো হয়।

বহিষ্কার হওয়া নেতার নাম মো. সাইদুর রহমান। তিনি উপজেলার তুলশীরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মো. সাইদুর রহমান গত বুধবার তুলশীরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গাড়ামারা গ্রামের সড়কে সরকারবিরোধী কর্মকাণ্ডের অংশ হিসেবে সারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে অংশ নেন। এছাড়া আপনি (সাইদুর) সাংবাদিকদের ডেকে এনে সরকারবিরোধী বক্তব্য দিয়েছেন। একই সঙ্গে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) প্রচার করেছেন । 

দায়িত্বশীল পদে থেকে এমন আচরণের জন্য সাইদুরকে বাংলাদেশ আওয়ামী লীগ তুলশীরচর ইউনিয়ন শাখার ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদকের পদ থেকে সাময়িক বহিষ্কারের তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সেই বিষয়ে উপযুক্ত কারণ দর্শাতে সাত দিনের সময় দেওয়ার তথ্যও এতে উল্লেখ করা হয়। 

/টিটি/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক