উপজেলা আ.লীগের সভাপতি হলেন প্রয়াত শাকিলের স্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২২, ২০:৪৯আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ২০:৪৯

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার খেলার মাঠে সম্মেলন শেষে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ থেকে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। উপজেলা সভাপতি হিসেবে নিলুফার আনজুম পপির নাম ঘোষণা করা হয়। পপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বিশেষ সহকারী প্রয়াত মাহবুবুল হক শাকিলের স্ত্রী। এ ছাড়া সাধারণ সম্পাদক করা হয়েছে সোমনাথ সাহাকে।

গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০০৩ সালে। ত্রি-বার্ষিক সম্মেলনে দীর্ঘ দিন পর বুধবার আবারও সম্মেলনের আয়োজন করা হয়। সভাপতি ও সম্পাদক পদে একডজন করে প্রার্থী হন। হাজার হাজার নেতাকর্মী বৃষ্টি উপেক্ষা করে সম্মেলনে যোগ দেন। সম্মেলনের প্রথম ধাপ শেষে কেন্দ্রীয় নেতারা ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজে বসে সব পদপ্রত্যাশী নেতাদের সঙ্গে আলাপ শেষে দুই সদস্যের কমিটি ঘোষণা করেন।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নূরুল ইসলামের সঞ্চালনায় ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা।

সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল, কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা সুলতানা পপি, সদস্য রেমন্ড আরেং প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী