জামালপুরে যুবলীগের সভাপতি, সম্পাদকের সাময়িক অব্যাহতি প্রত্যাহার

জামালপুর প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২২, ০২:০৬আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ০২:০৬

জামালপুর জেলা যুবলীগের সভাপতি পদ থেকে রাজন সাহা রাজু এবং সাধারণ সম্পাদক পদ থেকে ফারহান আহমেদের সাময়িক অব্যাহতি শর্তসাপেক্ষে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে।

শহরের বকুলতলাস্থ জামালপুর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সভাপতি রাজন সাহা রাজু এবং ফারহান আহমেদ। এ সময় তারা বলেন, কিছু সাংগঠনিক ভুলের কারণে গত বছরের ৪ অক্টোবর কেন্দ্রীয় যুবলীগ জামালপুর জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে সাময়িক অব্যাহতি দেয়। পরে তদন্তসাপেক্ষে গত ৪ অক্টোবর সাময়িক অব্যাহতি প্রত্যাহার করা হয়।

উল্লেখ্য, কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে মাদারগঞ্জ উপজেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করায় জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ পদ থেকে রাজন ও ফারহানকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল। পরে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।

জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় যুবলীগের তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশক্রমে শর্তসাপেক্ষে তাদের সাময়িক অব্যাহতি প্রত্যাহার করা হয়। যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান লিখিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের