ভিটামিন ওষুধ ভেবে কীটনাশক পানে বৃদ্ধার মৃত্যুর অভিযোগ

জামালপুর প্রতিনিধি
১০ অক্টোবর ২০২২, ২২:১২আপডেট : ১০ অক্টোবর ২০২২, ২২:১৩

জামালপুরের ইসলামপুরে ভিটামিন ওষুধ ভেবে বিষপানে হাবিবা বেওয়া (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (১০ অক্টোবর) উপজেলার গাইবান্ধা ইউনিয়নের করইতলা গ্রামে এ ঘটনা ঘটে। হাবিবা বেওয়া ওই এলাকার মৃত জবেদ আলীর স্ত্রী।

স্বজনরা জানান, রবিবার (৯ অক্টোবর) রাতে বৃদ্ধা হাবিবা বেওয়ার বড় ছেলে মোফাজ্জল হোসেন বেগুন গাছের পোকা দমনের জন্য কীটনাশক এনে টেবিলের ওপরে রাখেন। সোমবার (১০ অক্টোবর) সকালে হাবিবা বেওয়া সেগুলো ভিটামিন ওষুধ মনে করে পান করে অসুস্থ হয়ে পড়েন। পরে দুপুরে পরিবারের লোকজন তাকে পাশের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই বৃদ্ধাকে মৃত ঘোষণা করেন।

ইসলামপুর থানার এসআই মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে পরিবারের কেউ থানায় অভিযোগ করেনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী