ময়মনসিংহ জেলা ও মহানগর জাতীয় পার্টির কমিটি বিলুপ্ত

ময়মনসিংহ প্রতিনিধি
১২ অক্টোবর ২০২২, ১২:০৮আপডেট : ১২ অক্টোবর ২০২২, ১২:১৬

ময়মনসিংহ জেলা ও মহানগর জাতীয় পার্টির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার (১২ অক্টোবর) সংগঠনটির দফতর সম্পাদক-২ এম এ রাজ্জাকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি পার্টির গঠনতন্ত্রের ক্ষমতাবলে ময়মনসিংহ জেলা ও মহানগর জাতীয় পার্টির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন।

এ বিষয়ে জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, ‌‘ময়মনসিংহ জাতীয় পার্টি মানেই বেগম রওশন এরশাদকে জানে ও চেনে। গোলাম কাদের এমপির ক্ষমতাবলে কমিটি বিলুপ্ত ঘোষণা করায় আমাদের কিছু যায় আসে না। ইতোমধ্যে রওশন এরশাদ সবার সঙ্গে কথা বলে এক মাস আগে ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির নতুন কমিটি দিয়েছেন। সেই কমিটিতে ডাক্তার কে আর ইসলামকে সভাপতি ও আমাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া মহানগর কমিটি গঠনের জন্য কে আর ইসলামকে আহ্বায়ক ও আব্দুল আউয়াল সেলিমকে সদস্য সচিব করে একটি আহ্বায়ক কমিটি গঠন করে দিয়েছেন। মহানগর কমিটি সম্মেলনের মাধ্যমে গঠনের জন্য প্রস্তুতি চলছে।’ 

তিনি আরও বলেন, ‘আগামী ২৬ নভেম্বর বেগম রওশন এরশাদের নেতৃত্বে সম্মেলনের মাধ্যমে জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটি গঠিত হবে এবং আগামী নির্বাচনে শক্তিশালী ভূমিকা রাখবে। রওশন এরশাদের নেতৃত্বে ময়মনসিংহে জাতীয় পার্টি ব্যাপক শক্তিশালী অবস্থানে আছে।’

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের