ইসলামপুরে বজ্রাঘাতে প্রাণ গেলো দুজনের

জামালপুর প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২২, ২১:৩২আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ২১:৩২

জামালপুরের ইসলামপুরে বজ্রাঘাতে স্কুলশিক্ষার্থীসহ দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকালে পৃথক স্থানে এসব ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলেন- ইসলামপুর উপজেলার ছোট দেলিপাড় গ্রামের চাঁন মিয়ার ছেলে কৃষক মুনছুর আলী ওরফে মজনু মিয়া (৪০) ও পূর্ব বামনা গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে স্কুলছাত্র জিতু মিয়া (১৫)।

এলাকাবাসী জানান, দুপুরে ছোট দেলিপাড় এলাকায় জমিতে কৃষিকাজ করতে গিয়েছিলেন মুনছুর আলী ওরফে মজনু মিয়া। বিকালে বৃষ্টির সঙ্গে বজ্রাঘাত হলে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন।

অপরদিকে বাড়ির পাশে যমুনার শাখা নদীর পাড়ে ঘুরতে যায় স্কুলছাত্র জিতু মিয়া। এ সময় বজ্রাঘাতে গুরুতর আহত হয় সে। এলাকাবাসী তাদের উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এ এম আবু তাহের জানান, হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

/এফআর/
সম্পর্কিত
বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে ২ কৃষকের মৃত্যু  
বৃষ্টির মধ্যে আমবাগানে গেলেন আইনজীবী, বজ্রের শব্দে সেখানেই মৃত্যু
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের