বজ্রাঘাতে বেনাপোল স্থলবন্দরের শ্রমিকের মৃত্যু

বেনাপোল (যশোর) প্রতিনিধি
১৫ জুন ২০২৫, ২০:০৫আপডেট : ১৫ জুন ২০২৫, ২০:০৬

যশোরের শার্শা উপজেলায় বজ্রাঘাতে আইয়ুব হোসেন (৪২) নামে বেনাপোল স্থলবন্দরের এক শ্রমিক মারা গেছেন। রবিবার (১৫ জুন) দু্পুরে উপজেলার কন্যাদাহ গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

আইয়ুব শার্শার ওই গ্রামের আব্দুল কাদেরের ছেলে এবং উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদের ছোট ভাই।

মৃতের বড় ভাই ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ জানান, আইয়ুব হোসেন বেনাপোল স্থলবন্দরের একজন হ্যান্ডলিং শ্রমিক ছিলেন। ক্রেন সাইটের সাধারণ শ্রমিক হিসেবে কাজ করতেন। রবিবার দুপুরে উলাশীর কন্যাদহ গ্রামের মাঠে গরুকে ঘাস খাওয়াতে যান আইয়ুব। পরে গরু মাঠে বেঁধে ফিরে আসার সময় আকস্মিক বজ্রাঘাতে তার মর্মান্তিক মৃত্যু হয়। মাগরিব বাদ মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে ২ কৃষকের মৃত্যু  
বৃষ্টির মধ্যে আমবাগানে গেলেন আইনজীবী, বজ্রের শব্দে সেখানেই মৃত্যু
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের