হোটেল কর্মচারীর লাশ উদ্ধার, গলায় আঘাতের চিহ্ন

নেত্রকোনা প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২২, ১৫:৪৯আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ১৬:০০

নেত্রকোনায় আমিরুল ইসলাম (২৪) নামে এক হোটেল কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে পৌর শহরের কৃষি ফার্ম থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

আমিরুল ইসলাম শহরের কুরপার এলাকায় মৃত তোতা মিয়ার ছেলে। তিনি ওই এলাকায় তার মামা উজ্জ্বল মিয়ার বাসায় বসবাস করে শহরের খান হোটেলে কাজ করতেন।

নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, শুক্রবার সকালে কৃষি ফার্মে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ও পিবিআইয়ের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। হাতে ড্যান্ডি পাওয়া গেছে। তার বিরুদ্ধে মডেল থানায় একাধিক মাদক মামলাও রয়েছে।

তিনি আরও জানান, এই ঘটনায় জড়িত সন্দেহে সোহাগ নামে একজনকে আটক করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী