আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে তরুণের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
২০ নভেম্বর ২০২২, ০৮:৪৮আপডেট : ২০ নভেম্বর ২০২২, ০৮:৪৮

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. শামিম (১৭) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন সাজ্জাদ (১৯) নামে আরেকজন।

শনিবার (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে গফরগাঁও পৌর শহরের চাঁন মসজিদের পাশে এই দুর্ঘটনা ঘটে। শামীম পৌর শহরের ষোলহাসিয়া এলাকার ১ নম্বর গলির হামিদুল ইসলামের ছেলে। সাজ্জাদ একই এলাকার শামছুল হকের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পৌর কাউন্সিলর আমান উল্লাহ আমান জানান, বিশ্বকাপে প্রিয় ফুটবল দল আর্জেন্টিনার পতাকা টানাতে পৌর শহরের চাঁন মসজিদের পাশে বিদ্যুতের খুঁটিতে ওঠেন শামিম ও সাজ্জাদ। এ সময় অসাবধানতাবসত বিদ্যুতের তারে জড়িয়ে যান তারা। দুই জনেই ছিটকে বিদ্যুতের খুঁটি থেকে মাটিতে পড়ে আহত হন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শামিমের মৃত্যু হয়। সাজ্জাদকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় কেউ কোনও অভিযোগ দেননি।

/এসএইচ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের