ছুটিতে বাড়ি গিয়েছিলেন, ফেরার পথে একসঙ্গে লাশ স্বামী-স্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি
২১ নভেম্বর ২০২২, ১২:০৫আপডেট : ২১ নভেম্বর ২০২২, ১২:০৫

গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করতেন নিজাম উদ্দিন (৪০) ও তার স্ত্রী হোসনে আরা (৩৫)। ছুটি নিয়ে গত ১৮ নভেম্বর গ্রামের বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলায় বেড়াতে গিয়েছিলেন তারা। রবিবার (২০ নভেম্বর) গাজীপুরে ফেরার পথে দুর্ঘটনায় দুই জনই নিহত হয়েছেন।

রবিবার (২০ নভেম্বর) সন্ধা সাড়ে ৭টায় নান্দাইল-ত্রিশাল মহাসড়কের বালিপাড়া বাজারের ছোটপুল নামক স্থানে পণ্যবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিজাম ও হোসনে আরাসহ পাঁচ জন নিহত হন। তাদের মধ্যে রয়েছেন আরও এক দম্পতি ও অটোরিকশাচালক।

নিহত অন্যরা হলেন—ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই গ্রামের জাকির হোসেন (৪০) ও তার স্ত্রী খায়রুন নেছা (৩২) এবং একই গ্রামের বাসিন্দা অটোরিকশাচালক আনারুল ইসলাম (৩৫)। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

জাকির হোসেন রাজমিস্ত্রি। তার স্ত্রী খায়রুন নেছা গাজীপুরে পোশাক কারখানায় কাজ করতেন। চার জনই কর্মস্থলে যোগ দিতে গাজীপুরে ফিরছিলেন।

নিজামের উদ্দিনের স্বজন আবুল কালাম বলেন, ‌‘গত বৃহস্পতিবার নিজাম ও হোসনে আরা গাজীপুর থেকে ছুটিতে এসেছিলেন। ছুটি শেষে রবিবার বিকালে বাড়ি থেকে বেরিয়ে ত্রিশাল হয়ে গাজীপুরে যাওয়ার জন্য অটোরিকশায় ওঠেন। সন্ধ্যায় দুর্ঘটনায় দুই জনই মারা গেছেন। এভাবে তাদের জীবন দিতে হবে কেউ বুঝতে পারেনি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

এদিকে ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকচালক তোফাজ্জল হোসেনকে আটক করেছে পুলিশ। তার বাড়ি ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের দক্ষিণ বিয়ারা গ্রামে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, ট্রাকচালক তোফাজ্জলকে আসামি করে মামলার প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।

/এসএইচ/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের