ত্রিশালে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৫

ময়মনসিংহ প্রতিনিধি
২০ নভেম্বর ২০২২, ২০:১৩আপডেট : ২০ নভেম্বর ২০২২, ২২:০০

ময়মনসিংহের ত্রিশালের বালিপাড়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। রবিবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের ছোটপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা গ্রামের নিজাম উদ্দিন (৪৫) ও তার স্ত্রী হোসনা বেগম (৩৫)। বাকিদের পরিচয় এখনও জানা যায়নি। 

এ ঘটনায় ট্রাকচালক তোফাজ্জল হোসেনকে (৪০) আটক করেছে পুলিশ। তোফাজ্জলের বাড়ি বালিপাড়ার দক্ষিণ বিয়ারা গ্রামে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন বলেন, ‘ঈশ্বরগঞ্জের উচাখিলা গ্রাম থেকে অটোরিকশাটি পাঁচ জন যাত্রী নিয়ে ত্রিশালে যাচ্ছিল। ছোটপুল এলাকায় ত্রিশাল থেকে আসা মালবোঝাই ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচ জন নিহত হন। নিহতদের মধ্যে তিন জন পুরুষ ও দুজন নারী। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।’ 

ওসি আরও বলেন, ‘ট্রাকচালক নিয়ন্ত্রণ হারালে অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় ট্রাকচালক তোফাজ্জল হোসেনকে আটক করা হয়েছে।’

/এএম/এমওএফ/ 
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী