ময়মনসিংহে বিএনপির ২ নেতা কারাগারে

ময়মনসিংহ প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২২, ১৭:৫৯আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ১৭:৫৯

ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক আকন্দ ওরফে লিটন আকন্দসহ (৪৮) দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত অন্যজন নগরীর ২৪ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা বিল্লাল হোসেন। বুধবার (৭ ডিসেম্বর) বিকালে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, লিটন আকন্দের বিরুদ্ধে ৬টি মামলায় গ্রেফতারি পরোয়ানা আছে। পরোয়ানার ভিত্তিতে মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাত দেড়টার দিকে নগরীর আমলাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিল্লাল হোসেনের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা রয়েছে। বিকালে ময়মনসিংহের চিফ জুডিশিয়াল আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।   

এর আগে মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাত দেড়টার দিকে নগরীর আমলাপাড়া এলাকা থেকে লিটন আকন্দ এবং ২৪ নম্বর ওয়ার্ড এলাকা থেকে বিল্লাল হোসেনকে গ্রেফতার করে পুলিশ। 

লিটন আকন্দ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমানে দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক এবং মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক পদে দ্বায়িত্ব পালন করছেন।   

এদিকে বিএনপির দুই নেতাকে গ্রেফতারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আবু ওহাব আকন্দ ও অধ্যাপক শেখ আমজাদ আলী। এছাড়া পৃথক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম এনায়েত উল্লাহ কালাম ও যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।  

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নেতাকর্মীদের মিথ্যা মামলায় গ্রেফতার করে চলমান আন্দোলনকে স্তব্ধ করার বৃথা চেষ্টা করছে বর্তমান সরকার। অবিলম্বে গ্রেফতারকৃত নেতাদের নিঃশর্ত মুক্তি দেওয়া হোক।

/এসএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম