সরিষাবাড়ীতে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ১২

জামালপুর প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২২, ১৯:১৮আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ১৯:১৮

জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে যমুনা সার কারখানা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশসহ দুই গ্রুপের অন্তত ১২ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে কারখানার গেটপাড়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ও পোগলদিঘা ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। 

আহত তিন পুলিশ সদস্য হলেন—পুলিশের এসআই আব্দুল মালেক (৪০), কনস্টেবল নজরুল ইসলাম (৫৭) ও কনস্টেবল মাজহারুল ইসলাম (৩২)।

আহত অন্যরা হলেন—গেটপাড় এলাকার ফজলুল হক বাবু (৩২), রোকন মিয়া (৩০), মো. রিপন (২৮), খালেদা আক্তার (৬০), রাবেয়া আক্তার (১৮), হাফিজুর রহমান (৩৫), বাচ্চু মিয়া (৩৫), মোস্তাক মিয়া (৪৫) ও মোতালেব (২৫)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, যমুনা সার কারখানায় পরিবহন চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ৩০ অক্টোবর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ও পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম মানিক গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশের এসআই আব্দুল আজিজ বাদী হয়ে রফিকুল ইসলাম ও আশরাফুল আলম মানিককে আসামি করে উভয়পক্ষের ১২৬ জনের বিরুদ্ধে মামলা করেন। সম্প্রতি মামলার আসামিরা জামিনে আসার পর উভয়পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়। বৃহস্পতিবার দুপুরে সংঘবদ্ধ হয়ে সংঘর্ষে জড়ান তারা।

এ বিষয়ে রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘কোনও কারণ ছাড়াই ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে আমার ব্যবসা প্রতিষ্ঠান বুশরা বাণিজ্যিক সংস্থার কার্যালয় এবং দুই কর্মীর বাড়িতে হামলা চালানো হয়। সেইসঙ্গে কার্যালয়ের ম্যানেজার শাহ আলমকে মারধর করে দুই লাখ ৮৬ হাজার টাকা লুট করা হয়।’

তবে চেয়ারম্যান আশরাফুল আলম মানিক এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কারখানার পাশে খুটামারা বিলে মাছ চাষ করছেন স্থানীয়রা। ওই বিলের মাছ জোর করতে ধরতে যান রফিকুল ইসলামের লোকজন। এ সময় তাদের বাধা দিলে সংঘর্ষের সৃষ্টি হয়।’ সংঘর্ষ চলাকালে রফিকুলের গ্রুপ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বলেও অভিযোগ করেন চেয়ারম্যান আশরাফুল।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর বলেন, ‘এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে পুলিশ। এ সময় দুই পক্ষের ছোড়া ইট-পাটকেলের আঘাতে তিন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় মামলা করবে পুলিশ।’

/এএম/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি