সরিষাবাড়ীতে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, মেম্বারসহ গ্রেফতার ১০

জামালপুর প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০২২, ১৯:১১আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ১৯:১১

জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে যমুনা সার কারখানা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে পুলিশসহ ১২ জন আহতের ঘটনায় মামলা করা হয়েছে। এ মামলায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জেলি আক্তারের স্বামী মোস্তাক হোসেন ও পোগলদিঘা ইউনিয়ন পরিষদের সদস্য মোফাজ্জল হোসেনসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুরে সরিষাবাড়ী থানার এসআই আব্দুল মালেক বাদী হয়ে ৫২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৬০-৬৫ জনকে আসামি করে এই মামলা করেন।

পুলিশ ও এলাকাবাসী জানান, যমুনা সার কারখানায় পরিবহন চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ৩০ অক্টোবর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ও পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম মানিক গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশের এসআই আব্দুল আজিজ বাদী হয়ে রফিকুল ইসলাম ও আশরাফুল আলম মানিককে আসামি করে উভয়পক্ষের ১২৬ জনের বিরুদ্ধে মামলা করেন। সম্প্রতি মামলার আসামিরা জামিনে আসার পর উভয়পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়। বৃহস্পতিবার দুপুরে আবারও সংঘবদ্ধ হয়ে সংঘর্ষে জড়ান তারা। এতে তিন পুলিশ সদস্যসহ উভয়পক্ষের ১২ জন আহত হন।

সরিষাবাড়ী থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর বলেন, ‌‘আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় পুলিশ ঘটনাস্থলে গেলে হামলার শিকার হন। এ সময় তিন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় উভয়পক্ষের ৫২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৬০-৬৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ইতোমধ্যে ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

/এএম/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের