ময়মনসিংহ প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে দ্বিতীয়বারের মতো যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলা ট্রিবিউন ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েল। শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুর আড়াইটা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে এই নির্বাচন হয়।
এ ছাড়া সহ-সভাপতি পদে মোশারফ হোসেন, এ জেড এম ইমাম উদ্দিন মুক্তা, সাধারণ সম্পাদক পদে অমিত রায়, ক্রীড়া সম্পাদক পদে শরীফুজ্জামান টিটু, সাহিত্য সম্পাদক পদে আমিনুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আবু সালেহ মো. মুসা, নাট্য ও প্রমোদ সম্পাদক পদে সৈয়দ মাহফুজুর রহমান নোমান নির্বাচিত হয়েছেন।
সদস্য পদে নির্বাচিত হয়েছেন- মীর গোলাম মোস্তফা, বাবুল হোসেন, আদিলুজ্জামান আদিল, এ এস এম হোসাইন শাহীদ, হারুনুর রশীদ, আতাউল করিম খোকন ও শেখ মহিউদ্দিন আহমেদ।
নির্বাচনে ৭৮ ভোটের মধ্যে ৬৯ জন ভোটার ভোট দিয়েছেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন এ এইচ এম খালেকুজ্জামান।








