কিডনি অপারেশনের সময় গর্ভের যমজ সন্তানসহ প্রসূতির মৃত্যুতে মামলা

ময়মনসিংহ প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:০৫আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৪১

ময়মনসিংহ নগরীর ব্রাহ্মপল্লী এলাকায় কিডনি অপারেশনের সময় গর্ভের যমজ সন্তানসহ প্রসূতির মৃত্যুতে মামলা হয়েছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে দুই চিকিৎসক ও ক্লিনিক মালিকসহ ছয়জনের নামসহ ৫-৭ জন অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়েছে।

মামলার আসামিরা হচ্ছেন- পেশেন্ট কেয়ার হাসপাতালের মালিক মোহাম্মদ রফিক মিয়া (৩৫), অমিত (৩০), ডাক. আশরাফুল হক মোল্লা (৪০), ডা. আরিফ রব্বানী (৩১), মেহেদী (২৭) ও তারেক মিয়া (৩০) । 

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে কিডনির পাথর অপারেশনের জন্য পেশেন্ট কেয়ার হাসপাতালে রেখা আক্তারকে (২০) ভর্তি করা হয়। কিডনির পাথর অপসারণ করার পর হাসপাতালে অপারেশন থিয়েটারে রেখার শারীরিক অবস্থা খারাপ হয়। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে ময়মনসিংহে চোরখাই কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথিমধ্যে রেখা ও তার পেটে থাকা দুই যমজ সন্তান মারা যায়। পরে মরদেহ নিয়ে পেশেন্ট কেয়ার হাসপাতালের সামনে এসে স্বজনরা বিক্ষোভ করেন। 

এদিকে ঘটনার পর থেকেই ক্লিনিক মালিক ও চিকিৎসক পলাতক রয়েছেন।

কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, প্রসূতির স্বামী মাহবুব আলম মামলা করেছেন। আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে।

/আরআর/
সম্পর্কিত
ডাকাতি ও দুই খুন: ১০ বছরের সাজায় কারাগারে ১০৪ বছরের বৃদ্ধ
ভারতে যেতে ধরা পড়লেন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি, দেশত্যাগে ছিল নিষেধাজ্ঞা
সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা: গ্রেফতার আরও ৮ জন রিমান্ডে
সর্বশেষ খবর
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার
শুল্ক কমানোর পরামর্শ বিশ্বব্যাংকের, অর্থনীতিবিদরা বলছেন ‘তাড়াহুড়ো নয়’ 
শুল্ক কমানোর পরামর্শ বিশ্বব্যাংকের, অর্থনীতিবিদরা বলছেন ‘তাড়াহুড়ো নয়’ 
খাবারের নিরাপত্তা নিশ্চিত করতে নেমে যেভাবে তারকা হলেন আইএএস কর্মকর্তা
খাবারের নিরাপত্তা নিশ্চিত করতে নেমে যেভাবে তারকা হলেন আইএএস কর্মকর্তা
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
দুই পুলিশ সদস্য আটক
দুই পুলিশ সদস্য আটক