মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ২ যুবকের মৃত্যু

শেরপুর প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৩, ০২:০০আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ০২:০০

শেরপুরের নালিতাবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই চালক ও আরোহীসহ দুই যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে পৌর শহরের অদূরে নয়ানিকান্দা এলাকার নকলা-নালিতাবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আরেক আরোহী শহিদুল ইসলাম (৩৫) গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা গ্রামের আবদুর রহমানের ছেলে।

নিহত দুজন হলেন মোটরসাইকেল আরোহী আবদুর রশিদ (৪০)। তিনি উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের তন্তর গ্রামের জামাল উদ্দিনের ছেলে। অপরজন মোটরসাইকেল চালক সাইফুল ইসলাম (৩৫)। তিনি নকলা উপজেলার কুড়েরকান্দা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, নালিতাবাড়ী উপজেলার শহিদুল ও আবদুর রশিদ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় এক আত্মীয়ের বাড়ি থেকে বিকালে নিজ বাড়ির উদ্দেশে নকলা উপজেলায় আসেন। সেখানে ভাড়ায় মোটরসাইকেলযোগে নালিতাবাড়ী শহরে রওনা হন। পৌর শহরের নয়ানিকান্দা এলাকায় পৌঁছালে হঠাৎ মোটরসাইকেল চালক সাইফুল ইসলাম দুজন আরোহীসহ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে পাশের পুকুরে পড়ে যান।

পরে এলাকাবাসী পুকুর থেকে তিনজনকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে আহত শহিদুল ইসলাম বলেন, হঠাৎ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটির সঙ্গে ধাক্কা লেগে আমরা পুকুরে পড়ে যাই। পরে আর কিছু মনে নেই।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ও আরোহীসহ দুই যুবকের মৃত্যু হয়েছে। একজন আহত হয়েছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

/এনএআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের