এসএসসির প্রথম পরীক্ষা খারাপ হওয়ায় শিক্ষকের মেয়ের ‘আত্মহত্যা’

জামালপুর প্রতিনিধি
০১ মে ২০২৩, ১৭:৪৪আপডেট : ০১ মে ২০২৩, ১৭:৪৪

বাংলা প্রথমপত্রের লিখিত পরীক্ষা আশানুরূপ না হওয়ায় এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সে জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের বটতলা উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী ছিল।

সোমবার (১ মে) সকালে সদর উপজেলার নান্দিনার কুমারিয়ায় নিজ বাড়ির শয়নকক্ষ থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে পুলিশ। তার নাম বুশরা বরকত উল্লাহ বর্ষা। বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. বরকত উল্লাহর মেয়ে।

পরিবার ও সহপাঠীরা জানায়, মেধাবী শিক্ষার্থী হিসেবে বুশরার সবার কাছেই পরিচিতি ছিল। রবিবার (৩০ এপ্রিল) এসএসসি পরীক্ষা শেষে বেরিয়ে তার সহপাঠীদের জানিয়েছে, পরীক্ষায় সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারেনি।

সহপাঠীরা আরও জানায়, তারা একসঙ্গে কুমারিয়া থেকে অটোরিকশাযোগে উপজেলার নান্দিনা নেকজাহান গার্লস স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষা কেন্দ্রে যান। পরীক্ষা শেষে একসঙ্গেই বাড়ি ফেরে। পরীক্ষা খারাপ হওয়ায় গতকাল থেকেই বুশরা মানসিকভাবে বিষণ্ন ছিল। সকালে মা ও বড়বোন রান্নার কাজে ব্যস্ত থাকায় শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে।

সদর থানা পুলিশের ওসি কাজী শাহনেওয়াজ জানান, শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
এসএসসি পরীক্ষা শেষে দুই বন্ধু নামলো নদীতে, প্রাণ গেলো ২ জনেরই
দুই এসএসসি পরীক্ষার্থীর শরীরে ৫১ সেলাই, কুপিয়েছে কারা
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের